আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছেন জাহানারা আলম। দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকা এই অভিজ্ঞ পেসার জাতীয় দলের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও ফিরতে চান। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।